• Kaliakoir Pourashava, Gazipur

History and Functions

কালিয়াকৈর পৌরসভা 
 
ইতিহাস শুরু ২০০১
নেতৃত্ব: প্রশাসক এ.এইচ.এম. ফখরুল হোসাইন (ইউএনও)
নির্বাচন: ভোটদান ব্যবস্থা এফপিটিপি
সভাস্থল: কালিয়াকৈর পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট: https://kaliakairpourashava.com
 
 
 
কালিয়াকৈর পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।
 
অবস্থান ও সীমানা
কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়াকৈর পৌরসভা। সাবেক শ্রীফলতলী, আটাবহ ও মৌচাক ইউনিয়নের আংশিক এলাকা এই তিনটি ইউনিয়নের ১৭টি মৌজার ২৭.২৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড ৯টি। শিল্প অধ্যুষিত এ পৌরসভায় ছোটবড় ও মাঝারি শিল্পকারখানা রয়েছে প্রায় ৩০০ এবং স্থায়ী-অস্থায়ী মিলে মোট জনসংখ্যা রয়েছে প্রায় তিন লাখ এবং ভোটার রয়েছে লক্ষাধিক।
 
ইতিহাস
কালিয়াকৈর পৌরসভা ২০০১ সালে গঠন করা হয়। ২০০১ সালে পৌরসভার যাত্রা শুরু হয়। ২০০১ সালে আওয়ামীলীগ সরকারের তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. জিল্লুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী আলহাজ্ব আ্যড. রহমত আলী এমপি সফিপুরে এর মূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়াকৈর পৌরসভা। সাবেক শ্রীফলতলী, আটাবহ ও মৌচাক ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে পৌরসভার প্রশাসক হিসেবে ১১-০৫-২০০৩ সাল থেকে দায়িত্ব পালন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকতা মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ০২-০৭-২০০৩ সাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ। পরবর্তী সময়ে বিএনপি জোট ক্ষমতায় আসলে বিএনপি নেতা মো. মজিবুর রহমান ০২-০৮-২০০৪ সাল থেকে ১৭-১১-২০১১ সাল পর্যন্ত পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২৬-১০-২০১১ সালে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম মেয়র নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৭ নভেম্বর শপথ গ্রহণের পর থেকে কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন মো. মজিবুর রহমান। সীমানা সংক্রান্ত জটিলতায় আদালতে মামলা থাকায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি দীর্ঘদিন। ২০২২ সালে দ্বিতীয় বার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পুনরায় মজিবুর রহমান মেয়র নির্বাচিত হন। ২০-০৮-২০২৪ সাল থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকতা কাউছার আহাম্মেদ।
 
তিনটি ইউনিয়নের ১৭টি মৌজার ২৭.২৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড ৯টি। শিল্প অধ্যুষিত এ পৌরসভায় ছোটবড় ও মাঝারি শিল্পকারখানা রয়েছে প্রায় ৩০০টি।
 
কালিয়াকৈর পৌর এলাকায় রয়েছে বঙ্গবন্ধু হাইটেক সিটি, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, আনসার একাডেমি, তালেবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র, খ্রিস্টান মিশনারি এবং শ্রীফলতলী জমিদারবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পৌরসভাটি ৩১-০৫-২০১২ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।
 
প্রশাসনিক এলাকা
 
কালিয়াকৈর পৌরসভার মহল্লা জিওকোড ম্যাপ
২৭.২৮ বর্গ কিলোমিটারের কালিয়াকৈর পৌরসভায় রয়েছে ৯টি ওয়ার্ড ও ১৭টি মৌজা।
 
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ২৭.২৮ বর্গ কি.মি.। জনসংখ্যা প্রায় তিন লক্ষ। জনসংখ্যার ঘনত্ব প্রায় ১০হাজার(প্রতি বর্গ কি.মি.)।
 
শিক্ষা
শিক্ষার হার : ৯০.৩৪%।
 
শিক্ষা প্রতিষ্ঠানঃ
 
সরকারী ডিগ্রী কলেজ ১টি
বেসরকারী ডিগ্রী কলেজ ১টি
বেসরকারী মহিলা কলেজ ১টি
সরকারী উচ্চবিদ্যালয় ২টি
বেসরকারী উচ্চবিদ্যালয় ১টি
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫টি
মাদ্রাসা ১৮টি
কে.জিস্কুল ৬টি
কালিয়াকৈর পৌরসভা পরিষদ
কালিয়াকৈর পৌরসভার বর্তমান প্রশাসক (মেয়র) এ.এইচ.এম. ফখরুল হোসাইন
 
বর্তমান কাউন্সিলরগণের তালিকা
 
ক্রমিক নং পদবী কাউন্সিলরগণের নাম
০১ ০১ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০২ ০২ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০৩ ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০৪ ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০৫ ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০৬ ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০৭ ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০৮ ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
০৯ ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য
১০ সংরক্ষিত আসন-০১ পদ শূণ্য
১১ সংরক্ষিত আসন-০২ পদ শূণ্য
১২ সংরক্ষিত আসন -০৩ পদ শূণ্য
 

Kaliakoir Pourashava

Name              -           Kaliakoir Pourashava

Year of Estab.-          2001 (09.04.2001)

District           –          Gazipur

Upazila           -           Kaliakor

Distance         -           15 km from District HQ, Northern-Western part

Latitude          -           240 05’ N and Longitude 900 10’E

Area                -           28.00 SqKm

No of Wards  -           09

No of Mouzas            -           17

Location         -           North-Sreefaltali & Mouchak Union Parishad-

                                    South  -Atabah Union Parishad

                                    East    Mouchak Union Parishad

                                    West   Sreefaltali Union Parishad

 

Land use Area

Type

% of Total Area

  1. Agricultural

    25.36

  1. Residential

    31.15

  1. Forest

    19.54

  1. Commercial

      1.94

  1. Others

    10.55

Total

     100.00

 

Population

Year

2001

2011

2015 (Approx)

Male

26,447

1,33,707

3,13,416

Female

20,830

1,22,260

2,86,584

Total

47,277

2,55,967

Above 7,00,000

 

Population by Age Group (2011)

Age Group

Population

% of Total Population

0 – 9

32713

12.78 %

10 – 14

49197

19.22 %

15 – 49

101798

39.77 %

50 – 59

40366

15.77 %

60 and above

31893

12.46 %

Total

255967

100

 

Households by construction type

House Type

Number of Household

% of Total

Katcha

4808

38 %

Semipucca / Tin shed

4220

33 %

Pucca

3205

25 %

Others

442

3 %

Total

12,675

100.00 %

 

Households by use

Type

Number of Household

% of Total

Industrial /Factory-

160 (Large- 65, Medium-45, Small-50)

0.99%

Residential

12178

96.08%

Others

372

2.93%

Total

12,675

100%

 

Household Income

Income per Month

% Household

Tk. 01-Tk. 5000

3.00 %

Tk.  5001 - Tk.10000

17.00 %

Tk. 10001-Tk. 20,000

32.00 %

Tk. 20,001 and 30,000

37.50 %

Tk. 30,001 and above

10.50 %

Total

100.00 %

 

Size

Year

2001

2011

2014 (Approx)

 

Total

    47,277

  2,55,967

  6,00,000

 

Size

 

20 persons

47 persons

 

 

Within the Paurashava area is 199.89 km out of which 83.49 km is Pucca road, 91.83 km is brick soling Semipucca road, 24.57 km is Katcha road.

ROADS

Type

Length (km)

Pucca Road

83.49

Soling Road

91.83

Katcha Road

24.57

Total

199.89

DRAINS

Brick

13.75

RCC

5.125

Earthen

102.00

Total

118.875

 

Water Supply

Facility

Quantity

% Household served

Piped Water

-

-

Hand tube well (Municipality)

278

2 %

Hand tube well (private)

10957

87 %

Hand tube well motorized (private & govt.)

1276

10 %

Others (Pond, river)

123

1 %

Total

12634

100

 

Sanitation/public Toilet

Sanitation Facilities

Number

% of Household

No of public toilet:   5 owned by Pourashava

Single pit latrine

3036 nos

24%

Twin pit latrine

3830 nos

30%

Septic tank with flash

5658 nos

45%

Use Hanging latrine / open space

110 nos

1%

Total

12,634 nos

100%

 

Kitchen Market

Name

Location

Area

ULB’s earnings 1421

Kaliakoir Bazzar

Shrefoltoli mouza

322,000 sq. Ft

1,400,105.00

Kh. Mosaraf hossain Hat Bazzar

Shafipur

140,000  sq. Ft

4,125,000.00

 

Bus/Truck Terminal :  Total land of the bus terminal is 1.5 acres

Solid Waste Collection and disposal :

Type

Number

Man power involved

Garbage Truck

2

35

Rickshaw Van

8

 

 

KG SCHOOLS                       -           12 NOS

SCHOOL-PRIMARY            -           08 NOS

HIGH   SCHOOL                    -           06 (PRIVATE)

SENOIR MADRASA            -           02 NOS

COLLEGES                           -           04 (PRIVATE)

HAFEZIA MADRASA                       -           08 NOS

MOSQUE                               -           31 NOS

MONDIR                                 -           04 NOS

CHURCH                                -           03 NOS

PLAY GROUND                    -           03 NOS

BUS TERMINAL                   -           01

HOSPITALS (GOVT)                        -           01

CLINIC (PRIVATE)                -           09

 

Places of interest-

কালিয়াকৈর পৌরসভার গঠনবৃত্তান্ত-

কালিয়াকৈর একটি শিল্প সমৃদ্ধ পৌরসভা। এর আয়তন প্রায় ২৭.২৮ বর্গ কিঃমিঃ এবং জনসংখ্যা স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ০৭ (সাত) লক্ষ। পৌরসভাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০৩ ইং সালে কার্যক্রম শুরু হয়। জনাব মোঃ মজিবুর রহমান ০২-০৮-২০০৪ ইং তারিখে নবগঠিত পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার প্রাপ্ত হন এবং পরবর্তীতে পৌরবাসীর ভোটে ১২ জন কাউন্সিলরসহ পৌর পরিষদের প্রথম মেয়র হিসেবে ২৭-১১-২০১১ ইং তারিখে শপথ গ্রহণ করেন।

পৌরসভাটি ২০০৯ইং সালে "খ" শ্রেণী এবং ২০১২ইং সালে "ক" শ্রেণীতে উন্নীত হয়। ২০১৫ইং সাল পর্যন্ত কালিয়াকৈর উপজেলা চত্ত্বরে ভাড়াকক্ষ নিয়ে কার্যক্রম পরিচালিত হয়। সরকারের অনুমোদনক্রমে জেলা প্রশাসনের সহযোগীতায় গোয়ালবাথান মৌজায় ৫৪ শতাংশ ভূমি ক্রয় করতঃ ২০১৫ইং সালে সেমিপাকা ভবন তৈরী করে কর্মস্থল স্থানান্তর করা হয়। পৌরবাসীর সুবিধার কথা বিবেচনা করে পল্লী-বিদ্যুৎ ও সফিপুরে ০২টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করে একযোগে ২০০৬ইং সাল হতে ০৩টি অফিসের মাধ্যমে পৌরবাসীর সেবা প্রদান করা হচ্ছে।

ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়ক পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত। বঙ্গবন্ধু হাইটেক সিটি ও পৌরভবন সংলগ্ন এবং উত্তরবঙ্গগামী রেলপথ এই পৌরসভার মধ্য দিয়ে রয়েছে। শিল্পায়ণ তথা ঢাকা শহরের অতিসন্নিকটে এবং অবস্থানগত কারণে কালিয়াকৈর পৌরসভার গুরুত্ব, কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অত্র পৌর এলাকায় তথা কালিয়াকৈর উপজেলায়ও কোন সভা করার জন্য সভাকক্ষ, অতিথি কক্ষ, প্রভৃতি নেই। অত্র পৌরসভাটি শিল্পাঞ্চল অধ্যুষিত হওয়ায় জমির মূল্য বেশী এবং জমির সংকটও রয়েছে। ফলে, অর্থনৈতিক সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করে অবকাঠামোগত ডিজাইনের (স্ট্রাকচারাল ডিজাইনের) কোন ব্যত্যয় না ঘটিয়ে পৌরসভার অধিক সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর জন্য কক্ষ ও সামাজিক চাহিদার বিষয়টি বিবেচনা করতঃ কক্ষের পূনর্বিন্যাস করে একটি সেমিনার কক্ষ ও নামাজ ঘরসহ ভবনটির নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে। এতে অতিরিক্ত কোন অর্থ ব্যয় হয়নি, বরং ভবনে সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে।

ক্রমবর্ধমান নগরায়ণ ও রপ্তানীমুখী শিল্প-কারখানা স্থাপন এবং আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মানের জন্য এলাকার Land Use Pattern এ ব্যাপক পরিবর্তন হয়েছে। নতুন-নতুন রাস্তাঘাট ও ড্রেণের চাহিদা বাড়ছে, পৌরএলাকার নীচু ভূমি ভরাট করে নতুন কারখানা স্থাপনের কারণে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে, বর্ষাকালে কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের সকল গাড়ীই ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়ক ব্যবহার করে। এই রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা। পৌরসভার সকল রাস্তাই মহাসড়কের সাথে সংযুক্ত হওয়ায় মহাসড়কে যানজট শুরু হলেই ভারী যানবাহনসমূহ পৌরসভার লিং করাস্তাসমূহ ব্যবহার করে। ফলেরাস্তাসমূহ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাস্তাসমূহের মেরামত ব্যয়ও ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। রাজস্ব তহবিল, উন্নয়ন সহায়তা তহবিল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ও ক্ষতিগ্রস্থ রাস্তাসমূহের উন্নয়ন কাজ বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে। এব্যাপারে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মহোদয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীরতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী সহযোগীতায় পৌর এলাকার ২০ বছর মেয়াদী মহা-পরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন করা হয়েছে। মহা-পরিকল্পনা অনুযায়ী উন্নয়নের জন্য প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।